শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৩
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মা লক্ষ্মী’র পূজা আজ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

মা লক্ষ্মী’র পূজা আজ

শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর প্রথম যে পূর্ণিমা তিথি আসে সে পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মীপূজা। তিথি অনুযায়ী, আজ সোমবার (৬ অক্টোবর) কোজাগরী লক্ষ্মী পূজা।

সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। তবে দুর্গা উৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করেন হিন্দুরা।

হিন্দুশাস্ত্র মতে, ধন সম্পদের দেবী লক্ষ্মীর শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি জাগ্রত হয়ে ওঠে শারদীয় দুর্গা উৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে। তাই এ পূর্ণিমাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়ে থাকে।
 

কোজাগরী শব্দটি সংস্কৃত শব্দ ‘কঃ জাগর’ বা ‘কো জাগতি’ থেকে এসেছে। যেটির বাংলা অর্থ দাঁড়ায় ‘কে জেগে আছো’

 
সনাতন ধর্মে মনে করা হয়, এ পূর্ণিমা তিথিতেই দেবী লক্ষ্মী মর্ত্যবাসীর প্রতিটি ঘরে প্রবেশ করেন। তার ভক্তদের সৌভাগ্যের আর্শীবাদ দেন। তাই দেবী লক্ষ্মীর কৃপা পেতে ভক্তরা এ পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, রাত জেগে থাকেন।
হিন্দুরা বিশ্বাস করেন, রাত জেগে আরাধনা রত ভক্তদের ঘরেই বিরাজ করেন দেবী লক্ষ্মী। এছাড়া শারদীয় প্রথম পূর্ণিমা তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি মনে করা হয়। তাই সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হিন্দুরা লক্ষ্মীপূজা করলেও এ তিথিতে বিশেষভাবে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell