শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া-পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া-পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি

বিনোদন ডেক্স।। এক যুগ আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি। তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন তিনি! শুক্রবার (২৯ ডিসেম্বর) মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে দীঘি মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন। দীঘি লেখেন, মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না।

No description available.

 

এরপরই তিনি লেখেন, তোমার সঙ্গে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি। অনেক কথা জমে গেছে মা, তোমার পরামর্শ, তোমার নির্দেশনা তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি মা তোমাকে। দীঘি আরও লেখেন, অনেক মজার স্মৃতি জমে আছে, তোমাকে বলতে চাই। অনেক নালিশ জমে আছে, তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মা। সবশেষ স্ট্যাটাসটিতে মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell