রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৩, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিথিল (২৪) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় জমিদার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শিথিল । তিনি রাজধানীর খিলখেত কুরাতলী পর্বপাড়া এলাকার বাসিন্দা আবদুল ওয়াহিদের ছেলে। শিথিল আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিথিল ও তার সাত বন্ধু উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসেন। প্রচন্ড তাপপ্রবাহে স্বস্তি পেতে কয়েকজন গোসল করতে জমিদার বাড়ির পুকুরে নামেন।

গোসলের একপর্যায়ে শিথিল পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মাছুম বলেন, খবর পেলাম পানিতে একটি ছেলে ডুবে গেছে। দ্রুত ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক অলিউল্ল্যা বলেন, জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে এক যুবক পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell