বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইছামতির শাখা নদীতে ত্রিপল ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৩, ১:২৭ পূর্বাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইছামতির শাখা নদীতে ত্রিপল ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ত্রিপল ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও ইছামতির শাখা নদীতে তিন খালের মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স ৪০-৪৫ বছর হতে পারে। নিহতের পরিচয় উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুটা আগে উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও ইছামতির শাখা নদীতে তিন খালের মোড় থেকে ত্রিপল ও কম্বল প্যাঁচানো অবস্থায় পানিতে মরদেহটি ভাসছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। এ সময় মরদেহটির সঙ্গে একাধিক ইট ও অন্তত ৩০-৪০ কেজি ওজনের বাটখারা পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে হত্যার পর কেউ মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে। মরদেহটি যাতে পানিতে ভেসে উঠতে না পারে সেজন্য ইট-বাটখারা বেঁধে দেওয়া হয়ে থাকতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell