রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩০
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেন-ফায়ার সার্ভিসের টিম

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২৩, ৩:৩৫ পূর্বাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেন-ফায়ার সার্ভিসের টিম

সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে শিশুটির মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর সদস্যরা। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার হলো।

এর আগে সকালে ৭টার দিকে নিখোঁজ তোরানের (৭) মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় এখন নাভা (৪) নামে আরেক শিশু নিখোঁজ আছে। তোরান ও নাভা আপন ভাইবোন। তারা সিরাজদিখান উপজেলার কয়রাখোলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আরিফ খানের ছেলে-মেয়ে। আর মাহির খিদিরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ বলেন, নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চলাকালে মাহিরের ভাসমান মরদেহ দেখতে পাই। দুর্ঘটনাস্থলের ২০০ মিটার ভাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে সুবচনী বাজার এলাকা থেকে তোরানের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনো নাভা নামে এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

 

গত শনিবার (৫ আগস্ট) সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর থেকে ট্রলারে করে নৌভ্রমণে বের হয় স্থানীয় ৪৬ জন। পদ্মা সেতু ও আশপাশের এলাকা ঘুরে ফেরার সময় রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর লৌহজং উপজেলার রসকাটি এলাকায় পৌঁছালে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পর রাতেই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকার জাহাঙ্গীরের স্ত্রী এপি বেগম (২৮) ও তার দুই ছেলে সাকিবুল (১০) এবং সাজিবুল (৭)। একই এলাকার ফিরোজ সরকারের ছেলে ফারিয়ান (৮), শাহাদাত হোসেনের পাঁচ মাসের মেয়ে হুমায়রা, শাহজাহানের স্ত্রী মোকসেদা বেগম (৩৮) ও আব্দুল হাকিমের মেয়ে পপি (৩০)। ঘটনার পরপরই স্থানীয়রা বাল্কহেডটি জব্দ করে।

এ ঘটনায় বাল্কহেড মালিক, চালক ও হেলপারসহ পাঁচজনকে আসামি করে লৌহজং থানায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell