শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

মুন্সিগঞ্জে সাংবাদিক নাদিমকে হত্যার হুমকি যুবদলকর্মী সুজন সরকারের বিরুদ্ধে-থানায় ডায়েরি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২৫, ২:০৩ পূর্বাহ্ণ
  • ১০৯ ০৯ বার দেখা হয়েছে

 

মুন্সিগঞ্জে সাংবাদিক নাদিমকে হত্যার হুমকি যুবদলকর্মী সুজন সরকারের বিরুদ্ধে-থানায় ডায়েরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

মুন্সিগঞ্জে সাংবাদিক নাদিম হোসাইনকে (৩০) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলের ছেলে ও যুবদলকর্মী সুজন সরকারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ হুমকি দেওয়া হয়।

জিডি ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে শহরের শ্রীপল্লী এলাকার তাহমিনা পারভীন নামের এক নারীর কাছ থেকে টং দোকান করার জন্য জায়গা ভাড়া নেন নাদিম ও তার বাবা কাজিম উদ্দিন। সে দোকানের জায়গার জন্য মাসিক ৫০০ টাকা ভাড়া পরিশোধের মাধ্যমে নাদিমের বাবা চায়ের ব্যবসা করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যুবদল কর্মী সুজন দোকানের জায়গাটি নিজেদের দাবি করে নাদিমদের দোকান ভেঙে দিতে চান।

পরবর্তী সময়ে দোকানের জন্য নাদিমের কাছ থেকে ১০০০ টাকা চাঁদা নেন সুজনরা। ছয় মাস আগে নাদিমরা দোকানের জায়গা ছেড়ে দিতে চান। তাহমিনারাও সে জায়গা অন্যত্রে ভাড়া দিয়ে দেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে বর্তমান ভাড়াটিয়ারা নাদিমদের টং দোকান সরিয়ে নিজেদের দোকান তোলেন। মঙ্গলবার নাদিমকে ফোনে প্রেসক্লাবের সামনে ডেকে আনেন সুজনরা। সেসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

সাংবাদিক নাদিম হোসাইন বলেন, ‘জোর করে ১৫ মাস ১০০০ টাকা করে চাঁদা নিয়েছেন সুজন। আমরা বাবা আর পারছিলেন না। আমরা দোকান ছেড়ে চলে যাওয়ার কথা বলতেই মালিকরা অন্যজনের কাছে ভাড়া দিয়েছেন। সুজনরা ভাবছেন এগুলোর সঙ্গে আমরা জড়িত। তাই আমাদের মেরে ফেলতে চাইছেন।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন,  সাংবাদিকে হুমকি-ধমকির বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell