শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মুলতানি মাটির উপকারিতা ও ত্বকের ব্যবহার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

তৈলাক্ত ত্বক সামলানো কঠিন। তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধানে অনেকেই বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। যা অবশ্য ত্বকের ভালোর চেয়ে খারাপই করে বেশি। এক্ষেত্রে চাইলে ত্বকের তৈলাক্ততা কমাতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।

তৈলাক্ত ত্বকের যত্নে একটি দুর্দান্ত প্রাকৃতিক চিকিৎসা করতে পারে মুলতানি মাটির মাস্ক। মুলতানি মাটির ফেসপ্যাক দিয়ে মুখ থেকে মৃত ত্বকের কোষ, অতিরিক্ত ময়লা ও অতিরিক্ত তেল তেল ভাব দূর করা যায়। এমনকি নিয়মিত এটি ব্যবহারে মুখের দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে।

ফুলার আর্থ যা মুলতানি মাটি নামে পরিচিত। এই মাটির অসংখ্য থেরাপিউটিক বৈশিষ্ট্য আছে। এটি আয়ুর্বেদিক সৌন্দর্য চিকিৎসাতেও ব্যবহৃত হয়। ত্বকের বিভিন্ন সমস্যার ওয়ান-স্টপ প্রতিকার হতে পারে এই মাটি।

তৈলাক্ত ত্বকের সমস্যায় তেল উৎপাদন কমিয়ে দেয় এই মাটি। ত্বকের যত্নে অনেকটাই বিস্ময়কর কাজ করে এই প্রাকৃতিক উপাদান। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন মুলতানি মাটি-

মুলতানি মাটি ও গোলাপজল

গোলাপজল ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে ও অতিরিক্ত তেল থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়া এটি বলিরেখা, ফাইন লাইন ও ব্ল্যাকহেডস দূর করতেও সাহায্য করে।

এমনকি ত্বকের উজ্জ্বলতা, লালচেভাব ও ব্রণ কমায়। মুলতানি মাটি ও গোলাপজলের ফেসপ্যাকটি প্রতি সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করলে ফল মিলবে হাতেনাতে।

এই ফেসপ্যাক তৈরি করতে একটি পাত্রে মুলতানি মাটি, গোলাপ জল ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পরিষ্কার ব্রাশ ব্যবহার করে ফেসপ্যাকটি মুখে ও ঘাড়ে সমানভাবে লাগান।

কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

মুলতানি মাটি ও মধু

মধু তৈলাক্ত ত্বকের জন্য উপকারী, কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে। এটি ত্বককে উজ্জ্বল করে তোলে।

এছাড়া অ্যাকজিমা, ত্বকের জ্বালাভাব ও ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। মুলতানি মাটি ও মধুর গুণাগুণ ত্বকের তৈলাক্তভাব কাটানোর পাশাপাশি বিভিন্ন প্রদাহও কমায়। সপ্তাহে অন্তত দুবার ফেসপ্যাকটি ব্যবহার করুন।

এটি তৈরি করতে একটি পরিষ্কার বাটিতে মুলতানি মাটি ও সামান্য মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ ব্যবহার করে ফেসপ্যাকটি মুখে ও ঘাড়ে সমানভাবে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে।

মুলতানি মাটি ও হলুদ

হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে। এমনকি ব্রণের দাগগুলোও দূর করে।

মুলতানি মাটি ও হলুদের ফেসপ্যাক শুধু ত্বকের তৈলাক্তভাবই কমায় না বরং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক আরও মসৃণ করে তোলে। এই ফেসপ্যাক সপ্তাহে দু’বার ব্যবহার করুন।

এটি তৈরি করতে একটি পাত্রে হলুদ ও মুলতানি মাটি মিশিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ফেসপ্যাকটি ব্যবহার করে শুকিয়ে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell