মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

মূল আসর জয় দিয়ে শুরু করেছে টাইগাররা,জয় দলের জন্য খুব বড় ব্যাপার-তামিম

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৮, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
  • ৫৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

মূল আসর জয় দিয়ে শুরু করেছে টাইগাররা,জয় দলের জন্য খুব বড় ব্যাপার-তামিম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারের পর বাংলাদেশ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ নেমে এসেছিল শূন্যের ঘরে। সমালোচনায় জর্জরিত হতে হয়েছে শান্তবাহিনীকে।

তবে সবাইকে অবাক করে দিয়ে মূল আসর জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। যে জয় আবার তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও ডালাসে ২ উইকেটের জয়টিও এসেছে সহজ ম্যাচ কঠিন করে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জয়টা খুবই দরকার ছিল, এমনটাই মনে করেন জাতীয় দলের ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। ’

ম্যাচে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান। পুরো ম্যাচে তার পারফরম্যান্স মনে ধরেছে তামিমের। তার মতে, আইপিএল খেলে উন্নতি হয়েছে কাটার মাস্টারের এবং এক্ষেত্রে বড় ভূমিকা আছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মোস্তাফিজ ভালো খেললে বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাবনাও বেড়ে যাবে বলে মনে করেন তামিম।

মোস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell