বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৪, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, মরদেহ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ইমন মিয়া (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর ১টায় মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে শনিবার দুপুর ১টায়  ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে ইমন নিখোঁজ হয়। এ সময় চলন্ত নৌকা থেকে ছুড়ে দেওয়া ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে আরও দুই কিশোরকে উদ্ধার করেন স্থানীয়রা।

নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, তিন কিশোর একসঙ্গে মাধবদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রশিক্ষণ নেওয়ার কাজ করে। শনিবার (১৩ মে)  সকালে তারা নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নদীতে ঘোরাঘুরি শেষে নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশে নামে।

এ সময় তিনজন নদীতে গোসল করার সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় মেঘনায় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ  ও সিয়ামকে তারা উদ্ধার করেন। আর নদীর স্রোতে তলিয়ে যায় ইমন মিয়া। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও ইমনের কোনো সন্ধান পায়নি। পরে বিকেল সাড়ে ৫টায় টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘসময় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান বন্ধ করা হয়।

আজকে সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে ও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কিছু দূরে চর ভাসানিয়া এলাকার মেঘনা নদীতে একটি মরদেহ ভেসে উঠে। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। পরে পরিবার মরদেহটি নিখোঁজ ইমনের বলে শনাক্ত করে।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান চলাকালে মরদেহ ভেসে উঠলে আমরা তা উদ্ধার করি। পরে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell