শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মেজর সিনহা হত্যা মামলায় রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার দাবি।।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ণ
  • ৬৬ ০৯ বার দেখা হয়েছে

মেজর সিনহা হত্যা মামলায় রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার দাবি।।

স্টাফ রিপোর্টার।।

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলাকে কেন্দ্র করে সাংবাদিক মুক্তাদির রশিদের সাম্প্রতিক মন্তব্যকে ‘বিচারপ্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ’ এবং ‘বিভ্রান্তি ছড়াানোর অপচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন (ইএফএ)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফের (অব.) স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মেজর সিনহা হত্যা মামলার রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে সাংবাদিক মুক্তাদির রশিদ ‘ইচ্ছাকৃত ও বিভ্রান্তিকর মন্তব্য’ করছেন, যা তাদের ভাষ্যমতে ‘ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা’।

ইএফএর বিবৃতিতে বলা হয়, ‘একটি বিচারাধীন ও সংবেদনশীল মামলাকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য আদালতকে অপমান করে এবং বিচার ব্যাহত করার শামিল। দণ্ডপ্রাপ্তদের রক্ষায় করা এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সংগঠনটি আরও দাবি করে, আদালত যে রায় দিয়েছেন তা ‘সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে’, এবং এই রায়কে ঘিরে ‘অযাচিত প্রচার’ ও ‘পক্ষপাতমূলক ভাষ্য’ বিচারপ্রক্রিয়ার প্রতি জনআস্থা ক্ষুণ্ণ করছে।

বিবৃতিতে সরকারকে আহ্বান জানিয়ে ইএফএ বলে, ‘বিচার বিভাগকে অপমান করা বা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী প্রবণতা হিসেবে বিবেচনার দাবি রাখে।’

সংগঠনের দাবি, সাংবাদিক মুক্তাদির রশিদের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ এবং এ বিষয়ে তাকে আদালতের মুখোমুখি করা উচিত বলে তারা মনে করে।

ইএফএ আরও সতর্ক করে জানায়, ‘বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার যে কোনো চেষ্টা আইনের আওতায় আনা হবে। অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সংগঠনটি পুনর্ব্যক্ত করে যে, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার বিচারপ্রক্রিয়া ‘আইনের ভিত্তিতেই চলবে’ এবং ‘কোনো চাপ বা বিভ্রান্তি বিচারকে থামাতে পারবে না

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell