রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০০
শিরোনামঃ
গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু

মেজাজ নিয়ন্ত্রণের কয়েকটি উপায়

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

মেজাজ নিয়ন্ত্রণের কয়েকটি উপায়

যারা প্রতিনিয়ত মেজাজ খারাপ করে বা রেগে যায়, তারা নিজের অজান্তেই নিজের স্বাস্থ্যের ক্ষতি করে। এ লেখায় থাকছে মেজাজ নিয়ন্ত্রণের কয়েকটি উপায়।

 

* প্রাথমিক অনুভূতি মনে রাখুন

যেকোনো বিষয় নিয়ে প্রথম অনুভূতিতেই অনেকে নিজের রাগ প্রকাশ করে। এটি ঠেকানোর জন্য নিজের আগ্রাসী অনুভূতিকে দমন করতে শিখতে হবে। এজন্য প্রথমেই কোনো বিষয় নিয়ে অনুভূতি প্রকাশ বন্ধ করুন। প্রথম অনুভূতিটি নিজের মনেই রাখুন। সময় নিন। পরবর্তী সময় ভেবেচিন্তে সেই অনুভূতি প্রকাশ করুন।

* নিজের নিশ্বাস খেয়াল করুন

রাগ আপনার মানসিক সুস্থতাকে কেড়ে নিতে পারে। এ অবস্থায় মন ও দেহ আগ্রাসী হয়ে ওঠে। হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়। এক্ষেত্রে কোনো কারণে যদি আপনার এ লক্ষণ দেখা যায় তাহলে সংযত হোন। বড় করে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন।

* মনোযোগ পাল্টান

কোনো বিষয় যদি আপনার মানসিক অশান্তি সৃষ্টি করে তাহলে ভিন্ন বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সামান্য বিশ্রাম করুন, বন্ধুকে ফোন করুন, একটু হেঁটে নিন, এক গ্লাস পানি পান করুন, একটি গান শুনুন কিংবা একটি বই পড়ুন। এতে মানসিক অবস্থা পরিবর্তিত হবে এবং রাগ কমবে।

* অনুভূতিকে ভালো কাজে লাগান

আপনার অনুভূতিকে ভালো কাজে লাগাতে পারলে এর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। যেমন পরীক্ষায় খারাপ ফল করলে সে অনুভূতি কাজে লাগিয়ে পূর্ণ শক্তিতে পড়াশোনা করা যেতে পারে। এতে ভবিষ্যতে ভালো ফলাফলের সম্ভাবনা তৈরি হবে।

* অন্যের কথা শুনুন

রাগ হলেই তা প্রকাশ না করে অন্য পক্ষেরও বক্তব্য শুনুন। তার দিক থেকেও এমন কোনো বিষয় থাকতে পারে, এর ব্যাখ্যা আপনার রাগ কমাতে সহায়তা করবে।

* নিজেকে সংযত করুন

আগ্রাসী মনোভাবের বদলে নিজেকে সংযত করে গড়ে তুলুন। মনে রাখতে হবে, অন্য সব বিষয় যতই প্রতিকূল হোক না কেন, আপনার আচরণের জন্য আপনিই দায়ী। নিজেকে সংযত করেই এক্ষেত্রে সমস্যার সমাধান সম্ভব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell