শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য,প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য,প্রতিষ্ঠানকে জরিমানা

লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, কর্মচারীদের ফিটনেস সনদ ব্যতীত কর্মে নিয়োগ করানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য মজুদ করে রাখা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে  এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের ১০ নম্বর ওয়ার্ড কেডিসি কলোনি এলাকায় অবস্থিত থ্রি-স্টার ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকি দাস জানান, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়া ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং। সবকিছু বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ -এর ৪৩ ধারামতে থ্রি-স্টার ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন। আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

লাকি দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell