বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

মেসেজের মাধ্যমে স্ত্রীকে তালাক,অভিমান করে আত্মহত্যা করলেন গৃহবধূ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

মেসেজের মাধ্যমে স্ত্রীকে তালাক,অভিমান করে আত্মহত্যা করলেন গৃহবধূ

 ব্রাহ্মণবাড়িয়ায় মেসেজের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী স্বামী।  আর সেই মেসেজ পড়ে অভিমান করে পানিতে বিষের ট্যাবলেট মিশিয়ে পান করে আত্মহত্যা করলেন গৃহবধূ।

আত্মহননকারী গৃহবধূর নাম মারিয়া খানম প্রভা (১৮)। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে আরিয়ান চৌধুরী ও মারিয়া খানমের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর কয়েকমাস পর আরিয়ান সৌদি আরবে চলে যান। এরপর থেকে আরিয়ান ও তার পরিবারের লোকজন মারিয়াকে বিভিন্ন রকম সন্দেহ করত এবং যৌতুকের জন্য তাকে মানসিক নির্যাতন করে আসছিল। কয়েকদিন ধরে মারিয়া তার বাবার বাড়িতে থাকছিলেন। শনিবার দুপুরে মোবাইলফোনে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী আরিয়ান মেসেজ ‍লিখে মারিয়াকে তালাক দেয়। এই অভিমানে মারিয়া পানিতে বিষ ট্যাবলেট মিশিয়ে পান করেন। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মারিয়ার বাবা আইয়ুব মিয়া অভিযোগ করে বলেন, নবম শ্রেণিতে লেখাপড়া করার সময় আরিয়ানের সঙ্গে প্রেম হয় মারিয়ার। ২০২২ সালের দিকে পালিয়ে বিয়ে করে তারা। কিন্তু বিয়ের পর থেকেই আরিয়ান বদলে যায়। মারিয়াকে সে প্রায় সময় মানসিক নির্যাতন করত। বিয়ের পর সে সৌদি আরবে চলে যাওয়ার পর থেকে মারিয়াকে সন্দেহ করত এবং আরিয়ানের পরিবারের লোকজন মারিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। শনিবার আরিয়ান মোবাইলে মেসেজ পাঠিয়ে মারিয়াকে তালাক দেয়। এই খবর শুনে আমার মেয়ে বিষের ট্যাবলেট খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell