শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মেহজাবীন অভিনীত সিনেমাটি দেশে মুক্তি পেতে যাচ্ছে সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১১, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মেহজাবীন অভিনীত সিনেমাটি দেশে মুক্তি পেতে যাচ্ছে সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে ঘুরে প্রশংসিত হয়েছে সিনেমাটি। এবার নিজ দেশের দর্শকের সামনে আসার অপেক্ষা। কেটে গেল সেন্সর বাঁধা। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর পেয়েছে ছবিটি। বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন এটিকে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।

সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়। আজ কিংবা কালকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাবেন পরিচালক।

‘প্রিয় মালতী’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে।

‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell