সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৯
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র শিহাবের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ৫৪১ ০৯ বার দেখা হয়েছে

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র শিহাবের মৃত্যু

নারায়ণগঞ্জের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বাদ জোহর মরহুমের জানাযার নামাজ শেষে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়।

নিহত সিহাব তার চাচার বাড়ি থেকে নারায়ণগঞ্জে আসার পথে বুধবার (৪ মে) রাত আনুমানিক ৭টায় মেয়র হানিফ ফ্লাইওভারের পোস্তগোলা-মাওয়া রুটে এ দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শিহাব নারায়নগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকার ভিক্টোরিয়া হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার সাইফুল ইসলাম মনিরের বড় পুত্র। সে নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলো।

ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজে দেখা যায় শিহাব মোটর সাইকেলে একাই ছিল। মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব ছিটকে পরে।

স্থানীয়দের ধারনা, শিহাবের চোখে ধুলাবালি যায়, তখন সে মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মোটরসাইকেল স্লিপ করে, ফলে সে ছিটকে পরে যায়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেখান থেকে বুধবার রাতেই নিহতের স্বজনদের লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell