শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মেয়ের গানে তবলা বাজিয়ে সবার মন জয় করলেন,জনপ্রিয় নায়ক নাঈম

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ
  • ৫৩২ ০৯ বার দেখা হয়েছে

সিনেমায় আসার আগে শখের বশে গান গাইতেন চিত্রনায়ক নাঈম। কয়েকটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

বাবার এই শখটি পেয়েছেন তার মেয়ে মাহাদিয়া নাঈমও। নিয়মিতই গান করেন তিনি। প্রকাশ করেছেন কয়েকটি গান।

 

এখন গানের সঙ্গে তেমন সক্রিয় না থাকলেও সুযোগ পেলেই পারিবারিক আয়োজনে মেয়ের সঙ্গে গাইতে বসে যান নাঈম। একবার মেয়ের গানে গিয়াটার বাজানোর ভিডিও প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে সেই গান প্রকাশের পর প্রশংসায় ভাসেন বাবা ও মেয়ে দুজনই।

এবার মেয়ের গানে তবলা বাজিয়ে সবার মন জয় করলেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়ক ।

বৃহস্পতিবার (০৫ মে) ফেসবুকে মাহাদিয়া নাঈম একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাহাদিয়া কণ্ঠে তুলেছেন ভারতীয় বাংলা সিনেমার গান ‘কী করে বলব তোমায়’, আর পাশে বসে তবলা বাজাচ্ছেন নাঈম।

ভিডিও ক্যাপশনে এই স্টারকিড লেখেন, ‘দীর্ঘদিন পর বাবার সঙ্গে গাইলাম। ’

বাবা-মেয়ের এই যুগল পারফরমেন্স মন ভরিয়েছে নেটিজেনদের। মেয়ের কণ্ঠে বাবার তবলা বাজানোর প্রশংসা করছেন সবাই।

নব্বইয়ের দশকে নাঈম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। সিনেমা ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে গেলেও, বাংলা ভাষাভাষী মানুষ এই দুজনের নাম শুনলে একটু নস্টালজিক হয়ে যান। তাদের দুই মেয়ের মধ্যে ছোট সন্তান মাহাদিয়া নাঈম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell