রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৯
শিরোনামঃ
শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

মেয়ের বিয়ের দিন বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৬, ২০২২, ৯:৪৮ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় ঘাতক জমির উদ্দীনকে আটক করেছে পুলিশ।

 

নিহত বাবলুর রহমান (৪৫) গঙ্গাদাসপুর গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বাবলুর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। সেজন্য আত্মীয় স্বজনদের ডাকতে বাড়ি থেকে বের হন তিনি। রাস্তায় গেলে পেছন দিক থেকে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন জমির উদ্দীন। এতে বাবলু গুরতর জখম হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকবির হাসান বলেন, হাসপাতালে আনার আগেই বাবলুর মৃত্যু হয়েছে। নিহতের মাথায় ধারালো কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বাবলুর সাথে জমির উদ্দীনের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। ধারনা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারী জমিরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell