সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২২, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত

মুন্সিগঞ্জ সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে। নিহতরা হলেন, তুহিন শেখ (১৬) ও মাহবুব আলম নয়ন (১৬)।

বৃহস্পতিবার (২২মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান ছাতিয়ানতলি গ্রামে দুর্ঘটনা ঘটে।

হাসপতালে নিহত নয়নের মামা ইয়াছিন ফকির জানান, তাদের বাড়ি সিরাজদিখান থানার কোলা গ্রামে। নয়নের বাবা-মা সাভারে থাকে। তার বাবার নাম মো. আলাউদ্দিন। নয়ন আমাদের বাড়িতে থেকে স্থানীয় একটা স্কুলে নবম শ্রেণিতে পড়াশুনা করতো। মৃত তুহিনের বাড়ি সিরাজদিখান থানার ছাতিয়ানতলি গ্রামে। বাবার নাম কালাম শেখ। শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।

ইয়াছিন আরও জানান, মোটরসাইকেলটি ছিল তুহিনের। বিকেলে এলাকাতেই তুহিনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিল তুহিন। ছাতিয়ানতলি এলাকাতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সাথে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell