শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি ভ্যাট এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর বাড়তি ভ্যাট এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

ঢাকাপ্রতিনিধি।।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মোবাইল ও ইন্টারনেট সেবায় নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে এ কর্মসূচি করে গ্রাহক অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর প্রমুখ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের পরামর্শে অন্তর্বর্তী সরকার হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। গ্রাহকের স্বার্থ বিবেচনা না করে কারও সঙ্গে আলোচনা না করে রাতের আঁধারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা এনবিআর ঘেরাও করে কঠোর কর্মসূচি করতে বাধ্য হবো।

ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম বলেন, শতভাগ দেশীয় উদ্যোক্তার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হয়। এ সেবাখাত ধ্বংসের অপচেষ্টা আগেও করা হয়েছে, এখন আবার নতুন করে ১০ শতাংশ এসডি ও সঙ্গে ভ্যাট যুক্ত করায় গ্রাহকে ভোগান্তি যেমন বাড়বে, একইভাবে এ সেবাখাত ধ্বংস হয়ে যাবে।

আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, সরকারের এ সিদ্ধান্তে ছোট ছোট উদ্যোক্তারা যেমন হুমকির মুখে পড়বে, ঠিক একইভাবে গ্রাহকদের ওপর অতিরিক্ত করের বোঝার চাপ বাড়বে। ফলে ইন্টারনেট সেবা বিমুখ হবে মানুষ।

প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, নতুন করে করের বোঝা সরকারকে ১০ নম্বর সতর্ক সংকেতের মুখে ঠেলে দিয়েছে। হঠকারী এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।

বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, কারও সঙ্গে আলোচনা না করে ইন্টারনেট সেবায় কর আরোপ করা এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ। নতুন উদ্যোক্তা তৈরি দূরে থাক, গ্রাহকরাও এ সেবা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে না। এতে এ খাত বড় হোঁচট খাবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও অংশ নেন প্রযুক্তিবিদ ফিদা হক, পাঠাও’র সিইও ফাহিম আহমেদ, ফ্রিল্যান্সারদের প্রতিনিধি আনিস, রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell