সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫০
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

মোবাইল কিনে না দেওয়া পিতার সাথে অভিমানে পুত্রের আত্নহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৭, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
  • ৫৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।ফতুল্লার মাসদাইরেঅভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে দশম শ্রেনীর ছাত্র তুষার আলম

নিহত তুষার আলম ফতুল্লা থানার মাসদাইর বাজারস্থ হুমায়ুন আহমেদের পঞ্চম তলা বিল্ডিংয়ের নীচতলার ভাড়াটিয়া একেএম সারোয়ার আলমের পুত্র। সে মাসদাইরস্থ শাহিন স্কুলের দশম শ্রেনীর ছাত্র।

রোববার(৬মার্চ) দুপুরে নিজ ঘরের ফ্যানের সাথে প্যান্টে পরিহিত সুতার বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত তুষার আলম একটু জেদী স্বভাবের ছিলো। প্রায় সময় পরিবারের সদস্যদের সাথে রাগ জিদ করতো। গত এক সপ্তাহ পূর্বে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি নস্ট হয়ে যায়। সে নতুন একটি মোবাইল ফোন কিনে দেওয়ার বাবা কে জানালে এক সপ্তাহ পরে নতুন ফোন কিনে দেওয়ার কথা বলে বাবা।

এতে সে রাগ করে।রোববার দুপুর দুইটার দিকে সে স্কুল থেকে বাসায় ফিরে এসে নিজরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়।এ  সময় নিহতের মা রান্নার কাজে ব্যস্ত ছিলো।

পরে দুপুর তিনটার দিকে ভাত খেতে ডাকতে গেলে দরজায় টোকা দিয়ে ডাকাডাকি করলে কোন শারাশব্দ না পেয়ে বাসার অপর সদস্যদের সহোযোগিতা নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত দেহ।

পরে তাকে নামিয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, রোববার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। নিহতের পিতা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell