রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মৌলভীবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু,আহত মা-মেয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৪, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। পৃথক জায়গায় বজ্রপাতে আহত হয়েছেন মা-মেয়ে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে পৃথক এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম গোবিন্দ মাঝি। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

পরিবার সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে ক্ষেতে কাজ করছিলেন গোবিন্দ মাঝি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

অন্যদিকে বিকেল সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। তারা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell