সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১১
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

ময়মনসিংহে আদালতে আসামির পরিবর্তে হাজির হয়ে জামিনের চেষ্টা-৫যুবক গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২১, ২:৫৫ পূর্বাহ্ণ
  • ৫৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহে আদালতে আসামির পরিবর্তে হাজির হয়ে জামিনের চেষ্টা-৫যুবক গ্রেফতার।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলার নান্দাইল উপজেলার মোখলেছুর রহমানের ছেলে ওয়ালিউল্লাহ (২৬), নুরুল্লাহ (২৮), সুরুজ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, জেলার নান্দাইল থানায় মারামারি মামলায় পলাতক আসামি সুরুজ মিয়া, আজীম উদ্দিন, মুন্না মিয়া, আবুল কাশেম ও শহর আলী। গত তারিখে মামলাটি উভয়পক্ষের মধ্যে আপস হয়েছে বলে আদালতে অবহিত করেন।

বুধবার (১ সেপ্টেম্বর) আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। বিচারক আরিফুল ইসলাম প্রত্যেক আসামির নাম ধরে ডাকেন। এ সময় এক নামেই আসামিরা সবাই হাত তুলে আদালতকে জানান দেন।

এতে বিচারকের সন্দেহ হলে বিকেল ৫টার মধ্যে আসামিদের জাতীয় পরিচয়পত্র আদালতে জমা দিতে বলেন। কিন্তু আসামিরা তাদের পরিচয় দেখাতে ব্যর্থ হন।

পরে নিজেদের পরিচয় গোপন করে পাঁচ আসামির পক্ষে আদালতে হাজির হয়ে জামিনের চেষ্টা করায় তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিজেদের পরিচয় গোপন করে পাঁচ যুবক অন্য আসামির নামে আদালতে হাজির হয়ে জামিন নিতে আসে। এ সময় আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তারা এখন থানা হেফাজতে আছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell