শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ময়মনসিংহে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ৯:১৭ অপরাহ্ণ
  • ৫৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. শহীদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার শহিদ মিয়া জেলার ফুলবাড়িয়া উপজেলার ছোনকান্দা এলাকার রুস্তম আলীর ছেলে।

এর আগে শুক্রবার দিনগত রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শহিদ ও এমএম হক নামে দুই প্রতারক গত ১০ এপ্রিল বিকেলে জেলার সদর উপজেলার সিয়াম নামে এক তরুণকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার বলে ১০ লাখ চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওইদিন ভালুকা পৌর শহর এলাকায় আড়াই লাখ টাকা সিয়ামের কাছ থেকে নেন শহিদ ও এমএম হক। বাকি সাড়ে ৭ লাখ টাকা চাকরির নিয়োগপত্র পাওয়ার পর নেওয়া হবে বলে চুক্তিতে উল্লেখ্য করা হয়।

ওসি আরও বলেন, এরপর থেকে ওই দুই প্রতারক সিয়ামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে আড়াই লাখ টাকা আত্মসাৎ করেন। ২৯ এপ্রিল দিনগত রাতে ভালুকা থানায় মামলা করেন সিয়াম। ওই দিন রাতেই অভিযান চালিয়ে শহিদ মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আরেক আসামি এমএম হককে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell