রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহে পুলিশ দেখে দৌঁড়ে পুকুরে ঝাঁপ -অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২১, ২:২৪ পূর্বাহ্ণ
  • ৬৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহে পুলিশ দেখে দৌঁড়ে পুকুরে ঝাঁপ -অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন-

ময়মনসিংহের নান্দাইলের হরিপুর আলাবক্সপুরে কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোমবার (২ আগস্ট) দুপুরে একটি মামলার তদন্তে যান এসআই সাইফুল ইসলাম।

মোটরসাইকেলে করে ওই গ্রামে ঢোকার পরই পুলিশ দেখে দৌঁড়ে পাশের পুকুরে ঝাঁপ দেন জসিম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি।

সন্দেহ হওয়ায় পুলিশ সেখানে থামে। তাকে পুকুরে ঝাঁপ দেয়ার কারণ জানতে চান এসআই সাইফুল। তবে তিনি কোনো কথা না বলে পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে অবস্থান করেন। আধাঘণ্টা পর পানিতে নেমে জসিম নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় নেয়ার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ঢাকার দক্ষিণখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

নান্দাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে অন্য একটি ঘটনা তদন্তে হরিপুর আলাবক্সপুর গ্রামে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। পথে জসিম আমাদের দেখে পুকুরে ঝাঁপ দেয়। সন্দেহ হওয়ায় তাকে পানিতে নেমে আটক করে থানায় আনা হয়। পরে জানতে পারি তিনি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছেন।’

থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৫ জানুয়ারি অবৈধ অস্ত্র মামলায় আদালত গ্রেফতার জসিম উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও ঢাকার দক্ষিণখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell