সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৫
শিরোনামঃ
অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন পালিয়ে যান।

স্থানীয়রা জানান, নিহত রহিমার ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে রহিমা রান্নার জন্য কলা পাড়তে মাঠে যান। এসময় অপুদের বাড়ির সামনে এলে অপু ও রহিমার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রহিমাকে মারধর করতে করতে পাকা রাস্তার ওপর ফেলে দেন অপু। এতে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান রহিমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন বলেন, রহিমাকে রাস্তার ওপর ফেলে দিলে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell