শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধে  স্ত্রীর পর স্বামীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় স্ত্রীর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বামী রিপন (৪০)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।আর বেলা ১টার দিকে মারা গেছেন তার স্ত্রী ইতি (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীসহ রিপনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। একৈই ঘটনায় এই দম্পতির মেয়ে শিশু রাফিয়া (৩) শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয় তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি ও তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার রাত পৌনে দুইটার দিকে বিকট একটি শব্দ পান তারা। এরপরে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তার স্বামী রিপন ও তাদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসানো। দরজা-জানালা ভেঙে গেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

প্রতিবেশী তাসলিমার ধারণা, বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell