মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

যাত্রাবাড়ীর মাতুয়াইল স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুইলাখ টাকার ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৭, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যাত্রাবাড়ীর মাতুয়াইল স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুইলাখ টাকার ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধা বাড়ি মোল্লা ব্রিজ এলাকায় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুইলাখ টাকার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায় ছিনতাইকারীরা।

 

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।

আহত ইকবাল হোসেন নিজেই জানান, তার বাসা যাত্রাবাড়ি মৃধাবাড়ি প্রতিবাদী ক্লাব সংলগ্ন। সবুজবাগ রাজারবাগ এলাকায় সামির গোল্ড হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ সকালে মোটরসাইকেল করে দোকানে যাওয়ার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি মোল্লাব্রিজ এলাকায় আসলে এলাকার চিহ্নিত ছিনতাইকারী ইউসুফ, মুলহাজ, পাভেলসহ ১০ থেকে ১৫ জন গতিরোধ করে আমার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে না চাইলে রড দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে আমি রাস্তায় পড়ে গেলে টাকা ও স্বর্ণালংকারের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে আহত এক ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ে আঘাতজনিত জখম রয়েছে। ওই ব্যবসায়ী অভিযোগ করেন, তার কাছে থেকে দুই লাখ টাকা ওপাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, ঘটনা লোক মারফত জানতে পেরেছি। এ ঘটনা কতটা সত্য তা জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell