শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

যাত্রীদের ভোগান্তি দূর করতেই ট্রেনের টিকিট শতভাগ মিলবে অনলাইনে-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

যাত্রীদের ভোগান্তি দূর করতেই ট্রেনের টিকিট শতভাগ মিলবে অনলাইনে-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

 

তবে কয়েক দশক পরে হলেও এবার বদলে যাচ্ছে চিরচেনা সেই চিত্র! কারণ স্টেশনে নয়, ট্রেনের টিকিট শতভাগ মিলবে অনলাইনে

এবার শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে অনলাইনেই বিক্রি হবে ঈদের আগাম টিকিট। পাওয়া যাবে ঈদ উপলক্ষে দেশজুড়ে ছাড়া বিশেষ ট্রেনের টিকিটও।

রেলপথ মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে সড়ক পথে যেমন চাপ কমবে, তেমনি সময়মতো গন্তব্যে পৌঁছানোও সম্ভব হবে। সেই সঙ্গে যাত্রীদের ভোগান্তি অনেক কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনলাইনেই মিলবে শতভাগ টিকিট
এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য মোট ২৫ হাজার ৭৭৮টি আসনের টিকিট ছাড়া হবে। এর সবগুলোই বিক্রি হবে অনলাইনে।

ঈদযাত্রায় আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট মিলবে ৭ এপ্রিল। পর্যায়ক্রমে ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল তারিখে।

এবারের ঈদে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভোগান্তি দূর করতেই শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে জানিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, টিকিট বিক্রি শুরু হলে আপনারা দেখেছেন দুই-তিন দিন, রাতের পর রাত স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। অনেকে সারারাত সারাদিন অপেক্ষা করে কাউন্টারে এসে দেখেছেন টিকিট নাই। এই ভোগান্তি আমরা আর দেখতে চাই না।

মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদে বিশেষ ট্রেন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ট্রেনগুলো হলো-

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

আর উত্তরবঙ্গের পোশাক শ্রমিকদের জন্যে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ে যাবে বিশেষ আরেকটি ট্রেন।

অন্যদিকে শুধু শোলাকিয়ায় ঈদের জামায়াতের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell