বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

যাদের মা-বাবা আছে তারা মা-বাবার সেবা করো-এমপি শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৩, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
  • ৫৩৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, একটা জিনিস মনে রাখবা, ধর্মটা আসবে তোমার অন্তর থেকে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য।

তোমার আচার কেমন তোমার ব্যবহার কেমন একটা লোক যে ধর্ম বা জাতিরই হোক, তুমি যদি তাকে সম্মান করো তাহলে আল্লাহ ও তোমাকে সম্মান দেবেন।

 

বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় সরকারি তোলারাম কলেজের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি হাদিস ও কোরআনের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তর্জমা করে ছাত্রলীগ নেতাদের শোনান।

শামীম ওসমান বলেন, আমি প্রতিদিন দেখি বৃদ্ধ লোক রিকশা চালাচ্ছে। নারায়ণগঞ্জে বেশি দেখি না, ঢাকায় থাকলে দেখি। আমার খুব কষ্ট লাগে। তারা রিকশায় প্যাডেল দিচ্ছে আর মনে হচ্ছে যে দমটা বেরিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে যদি আমার ভেতরে কষ্ট লাগে। তখন সঙ্গে সঙ্গে ৭০ জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন যে, আল্লাহ তোমার এ বান্দা তোমার ওই বান্দার পরিশ্রম দেখে কষ্ট পাচ্ছে তুমি তাকে কখনো এ কষ্ট দিও না। তুমি যদি তার জন্য কিছু করতে নাও পার, তোমার মধ্যে যদি তার জন্য ফিলিংস কাজ করে দেখবা আল্লাহ তোমাকে ওই কষ্টটা দেবেন না।

তিনি বলেন, আমরা কেউ এ দুনিযায় অটোমেটিক্যালি আসিনি। আমরা মাতৃ গর্ভ থেকে এসেছি। আমি তোমাদের অনুরোধ করবো সৃষ্টিকর্তার প্রতি তোমরা বিশ্বাস রাখো এবং যাদের মা-বাবা আছে তারা মা-বাবার সেবা করো, যখন তারা থাকবে না তখন কিন্তু তাদের আর পারবে না।

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্যের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান শামীম ওসমান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell