মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

যাহের আলভীর অভিনীত শতাধিক নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যাহের আলভীর অভিনীত শতাধিক নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম

শুরুটা চ্যানেল আইয়ের একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে। তবে নাটকে শুরুটা হয় ২০১৩ সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটকের মধ্য দিয়ে।

এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন যাহের আলভী।

শুধু তাই নয়, একটু একটু করে এগিয়ে চলছেন এই অভিনেতা। এরই মধ্যে তার অভিনীত অনেক নাটক দর্শকপ্রিয় হয়েছে। ২০২৩ সালেই তার অভিনীত শতাধিক নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এবার আরও একটি মাইলফলক ছুঁয়েছেন নতুন প্রজন্মের এই অভিনেতা।

জানা গেল, মিলিয়নের গণ্ডিতেই আটকে থাকেননি তিনি। তার অভিনীত অর্ধ শতাধিক নাটক কোটি ভিউ ছাড়িয়েছে।

এই প্রাপ্তির কৃতিত্ব পুরোটাই দর্শক-ভক্তের বলেই মনে করেন যাহের আলভী। তার ভাষ্য, আমার যা অর্জন তার সবটাই দর্শকদের ভালোবাসার ফল। তারা ভালোবাসেন বলেই এমন প্রাপ্তি ঝুলিতে যোগ হয়, হিসেবের হালখাতায় নতুন অর্জন লেখা হয়।

এই অভিনেতা বলেন, দর্শক নাটকগুলো দেখেন বলেই আমরা কাজ করি। তারা যদি না দেখত আমার অভিনয় তাহলে কিন্তু এত কাজ করতে পারতাম না। দর্শক যতদিন চাইবে ততদিন অভিনয় করে যেতে চাই। আর হ্যাঁ, দর্শকদের কথা দিচ্ছি সামনে তাদের এই ভালোবাসার মান রাখার সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আরও পরিণত হয়ে, চরিত্রের মান নিয়েও কাজ করব। যাতে তাদের হৃদয়ে করে নেওয়া আসন আরও শক্ত করতে পারি।

কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, দর্শকের বাইরে আমার নির্মাতা-প্রযোজক, কলাকুশলী যাদের এই যাত্রায় পাশে পেয়েছি সবার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমি আশা করব, তারা প্রত্যেকে আমার সম্মুখ যাত্রায় পাশে থেকে চলার পথকে সুগম করবে।

এদিকে, গেল ঈদে দেড় ডজন নাটকে দেখা জাহের আলভীকে। আসছে কোরবানি ঈদের বেশ কিছু নাটকে হাজির হবেন এই অভিনেতা। বর্তমানে সেইসব নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell