বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

“যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ণ
  • ৩৮ ০৯ বার দেখা হয়েছে

“যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ই ফেব্রুয়ারি ২০২৬,রবিবার ভার্চুয়ালি দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ।সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা,সদস্যসংখ্যা বৃদ্ধি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ড.জয়নুল আবেদীন রোজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড.আজিজুল আম্বিয়ার প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত
সভায় সুচিন্তিত মতামত ও গুরুত্বপূর্ণ আলোচনায়
অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম,নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, ও শিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনার পর সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চীফ কো-অর্ডিনেটর ও লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়।
সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা হচ্ছেন ড.জয়নুল আবেদীন রোজ (সভাপতি),ড.আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক)ইমদাদুন খান,আমিনুল হক জিলু
খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম,আসমা মতিন ,নুরুননবী আলী,
মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ,মাসুম বিল্লাহ,
শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।
এই কমিটি আগামী দু’ মাসের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ,একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুুত করার দায়িত্ব পালন করার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell