সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

যুবক গ্রেফতার- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২২, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ৪৮৪ ০৯ বার দেখা হয়েছে

যুবক গ্রেফতার- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ

নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার ঘটনায় শফিকুল ইসলাম পঙ্খী মিয়া (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দিয়েছেন ভুক্তভোগী নারী। বুধবার (৩ আগস্ট) দুপুরে পলাশ থানায় মামলাটি করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শফিকুল ইসলাম পঙ্খী মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

অভিযোগ সূত্র জানা যায়, তালাকপ্রাপ্ত এক সন্তানের জননী মেয়েকে নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। গত ৪ মাস আগে পাশের রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিয়ের প্রস্তাব দেন। তার স্বভাবগত বিষয়ে খোঁজখবর নিয়ে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

এরপর থেকে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিভিন্ন সময় রাস্তাঘাটে ওই নারীকে একা পেলেই বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু প্রতিবারই তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে পঙ্খী মিয়া ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান।

সোমবার ওই নারী নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন পঙ্খী মিয়া। এসময় ভুক্তভোগীর চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে পঙ্খী মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদীর সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ওই নারীর শরীরের ১৬ শতাংশ ঝলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell