শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

যৌন হয়রানিতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৯:১৭ অপরাহ্ণ
  • ৫৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বরিশালে যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে সুমি আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে ওই ছাত্রীর মৃত্যু হলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

সুমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামের বাসিন্দা শওকত আলী বেপারীর মেয়ে। তিনি জাহাপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

সুমির মা শিউলী বেগম জানান, সুমিকে পার্শ্ববর্তী ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা ও বখাটে রাকিব ফকির (৩০) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রাকিব তার মেয়েকে বিভিন্নভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে আসছিল।

বিষয়টি সুমি তার মা শিউলি বেগমকে জানালে তিনি বিষয়টি রাকিবের পরিবারের সদস্যদের অবহিত করেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এতে রাকিব আরও ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি শুরু করে।

শিউলী বেগম বলেন, ২১ জানুয়ারি রাকিবের বাড়িতে গিয়ে শেষবারের মতো সতর্ক করে এসেছিলাম। আর সেই সঙ্গে পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার কথাও জানিয়ে আসি।

কিন্তু রাকিব এতেও না ফিরে মোবাইল ফোনসহ বিভিন্নভাবে সুমিকে ধর্ষণ করাসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। এতে অভিমান করে ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে ঘরে বসেই সুমি শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তিনি বলেন, বাড়ির লোকজন টের পেয়ে সুমিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সুমির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে আর্থিক সংকটে বেশিদিন চিকিৎসা চালাতে না পারায় মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতেই সুমি মারা যায়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। সেই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell