শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামী ফুরকান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ফুরকান আলী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ময়দান আলীর ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক।

মামলায় অপর তিন আসামি ফুরকানের বাবা ময়দান আলী, মা ফুলেতন বেগম ও আত্মীয় সওদাগর আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই রাতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী জহুরা বেগমকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন ফুরকান আলী। পরে মরদেহ ঘরে ঝুঁলিয়ে রাখেন।

ঘটনার পরদিন ফুরকান আলী, তার বাবা-মা ও দুই আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন জহুরা বেগমের বড় ভাই ফজলুল হক।

মামলার তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন খান।

মামলায় একমাত্র ময়দান আলী (ফুরকান আলীর বাবা) ছাড়া অপর তিন আসামি পলাতক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell