শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ ৫ জনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ৫জনকে আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার গভীর রাত পর্যন্ত এ অভিযান চালনো হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ ওরফে মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ এবং ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, রোববার রাতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell