সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

রংপুরে মাদক মামলায় মায়ের সঙ্গে ২ বছরের শিশু কারাগারে পাঠিয়েছেন আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১২, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৫১১ ০৯ বার দেখা হয়েছে

মাদক মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশুও রংপুর, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ মাদক মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশুও রংপুরের কাউনিয়া উপজেলায় মাদক মামলায় ফারহানা আক্তার মনি (২৫) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় তার সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে দুই বছরের ছেলে শিশুকেও। t শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্টোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও শিশু ছেলেকে রংপুর কারাগারে নেওয়া হয়। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নিজ বাড়ি থেকে হেরোইনসহ তাকে আটক করে পুলিশ।মনি হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের কার্তিক কিশামত হাজিরবাজার বাঁধেরপাড় গ্রামের শামীমের স্ত্রী। শনিবার দুপুরে হারাগাছ থানায় ফারহানা আক্তার মনির সঙ্গে কথা হয়। তিনি বলেন, তার স্বামী অটোরিকশাচালক এবং মাদক কোনাবেচার সঙ্গে জড়িত। তিনি স্বামীকে এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু তার কথা স্বামী মানতে নারাজ। মনির দাবি, শুক্রবার বিকেলে স্বামী পলিথিনের একটা প্যাকেট তার কাছে রেখে যায়। পরে সন্ধ্যায় পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। দুবছরের ছেলে শিশুটি তার সঙ্গে আছে। আর তার আট বছরের ছেলেটি বাড়িতে আছে। তবে তিনি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত না। রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে। তার বাড়িতে হেরোইন কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। তার স্ত্রী ফারহানা আক্তার মনির কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১.১৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওসি রেজাউল করিম আরও বলেন, এ বিষয়ে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারহানার বিরুদ্ধে মামলা করেছে। শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে দুবছরের শিশুও ছিল। রংপুর আদালতের পরিদর্শক পৃথিশ কুমার সরকার বলেন, শনিবার বিকেলে মাদক মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে দুই বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুকে মায়েদের সঙ্গে কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell