সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪২
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

রংপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে কুপিয়ে হত্যা,দুই আসামিকে ফাঁসির আদেশ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩০, ২০২২, ৯:১২ অপরাহ্ণ
  • ৪০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রংপুরের কাউনিয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আবুল বাশারতকে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. তারিখ হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের নুর আমিন ও তার ছেলে মাহবুর ইসলাম।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামি মাইদুল এবং মাহফুজার রহমানকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউনিয়া উপজেলার জিগাবাড়ি গ্রামের আবুল বাশারতের মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন পাশের বিশ্বনাথপুর গ্রামের নুর আমিনের ছেলে মাহবুর ইসলাম। বিষয়টি আবুল বাশারত ছেলের বাবা নুর আমিনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে উল্টো আবুল বাশারতকে হত্যার হুমকি দেন মাহবুর।

একপর্যায়ে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারতের ওপর হামলা হয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তিনি মারা যান।

এ ঘটনায় আবুল বাশারতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে মাহবুর ইসলাম, তার বাবা নুর আমিনসহ সাতজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে নুর আমিন ও তার ছেলেকে ফাঁসির আদেশ দেন বিচারক। সেইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আইনজীবী টফি বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

তবে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী দাবি করেন, তারা ন্যায্যবিচার পাননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell