বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় রংপুরে সরকারি বেগম রোকেয়া কলেজের মিলনায়তনে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন সরকার,। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহঃ হামিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজহারুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দুলাল হোসেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিভাগীয় পরিচালক একেএম রফিকুল ইসলাম।

No description available.

এছাড়া কর্মশালায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র ইএনটি কনসালটেন্ট ডাঃ মোঃ হুমায়ুন কবীর। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যসহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মণ। প্রধান রিসোর্স পার্সন মহোদয় তার বক্তব্যে শব্দদূষণ রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়া রিসোর্স পার্সনগণ শব্দদূষণের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। মূখ্য আলোচক শব্দের সহনশীল মানমাত্রা ও শব্দদূষণ এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অত:পর কর্মশালার সভাপতি মহোদয় পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell