রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৮
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

রপ্তানি পণ্য চুরিতে জড়িত থাকার অভিযোগে ৫ সদস্য আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
  • ৫৯৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কাভার্ডভ্যানে রপ্তানি পণ্য পরিবহনের সময় চুরিতে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রাম ইউনিট।

আটকরা হলেন- চালকের সহযোগী মো. আল আমিন (২৮), মো. নিজাম (২২), মো. শাহজাহান (৫১), মো. মাইনুল হাসান আসিক (২০) ও মো. নুরুন্নবী (২৬)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধুমঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানার মালিকরা অভিযোগ করে আসছেন তাদের কারখানা থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য পাঠানোর সময় মালামাল চুরি হয়ে যাচ্ছে। যে দেশে পণ্য পাঠানো হচ্ছে, তারা চুক্তি মোতাবেক পণ্য পাচ্ছেন না। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। অভিযোগের পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র‌্যাব। বিভিন্ন জায়গা ও বিভিন্ন ব্যক্তির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায় সংস্থাটি।

একপর্যায়ে শুক্রবার রাতে ঢাকার একটি পোশাক কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রপ্তানি পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানকে ফেনী থেকে আটক করা হয়। সেই গাড়ি থেকে পণ্য সরিয়ে নিচ্ছিল চক্রটি। তাদের মধ্যে পাঁচজনকে র‌্যাব আটক করতে সক্ষম হলেও চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) লে. নিয়াজ মো. চপল বলেন, গ্রেফতার চক্রটি রপ্তানি পণ্য পরিবহনের সময় গাড়ি মাঝপথে থামিয়ে মালামাল সরিয়ে নিয়ে সেখানে অন্যান্য পণ্যের কার্টন ভর্তি করে দিতো। আটক হওয়া পাঁচজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনীর ছাগলনাইয়া থানায় হস্তাক্ষরের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell