সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাঙ্গাবালীতে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৮, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর  মো. নিয়াজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিয়াজ গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। নিয়াজ পেশায় একজন জেলে ছিলেন।

জানা গেছে, গত ৩ জানুয়ারি বিকেল ৫টায় নিয়াজসহ আরও তিন জন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যান। কিন্তু ওইদিন রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন (৪ জানুয়ারি) ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজের শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদরাসার পূর্বপাশের স্লুইসগেট সংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell