শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৪
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৮০ পিস গাঁজার চারা উদ্ধার,আটক ৪

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৮০ পিস গাঁজার চারা উদ্ধার,আটক ৪

রাঙ্গামাটির কাউখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও পাঁচ হাজার ৮০টি গাঁজার চারাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কজইছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাঁজা চাষি জ্ঞান জ্যোতি চাকমাকে (৩৫) আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় একটি দেশীয় তৈরি পিস্তল, রাইফেলের সাত রাউন্ড, শর্টগানের তিন রাউন্ড গুলি, একটি চাঁদা আদায়ের রশিদ বই, তিনটি মোবাইল সেট, ৫ হাজার ৮০ পিস গাঁজার চারা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ পিপিএম জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell