শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

 ‘রাজকুমার’ সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে-দর্শকের অভিমত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৪, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
  • ৪৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে-দর্শকের অভিমত

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রাজত্ব করে চলেছে শাকিব খান অভিনীত  ‘রাজকুমার’।  আর সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক মাহির দেখা পেলেন দর্শকেরা।

পর্দায় শাকিব খানের মা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। চরিত্রটি চ্যালেঞ্জই ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্য। যার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, এবার তার মা চরিত্রে!

শাকিবের মায়ের চরিত্রে কেমন অভিনয় করলেন মাহি? দর্শকেরা কীভাবে নিয়েছে বিষয়টি?

তা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। অনেকে তো বেশ উচ্ছ্বসিত।

তাদের কেউ কেউ মাহিকে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের মা দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা করেছেন।

এক দর্শক বলেন, মাহি সিনেমার মূল আকর্ষণ বেদেশি অভিনেত্রী কোর্টনি কফির আলো কেড়ে নিয়েছেন। যেমনটা ‘জওয়ান’ সিনেমায় দীপিকা ও নয়নতারার ক্ষেত্রে ঘটেছিল। দুই সিনেমারই গল্প ভিন্ন, তবে এই একটা জায়গায় বেশ মিল রয়েছে।

আরেক দর্শক বললেন, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ৩৬ বছর ও মাহি ৬৫ বছরের নারীর চরিত্রে অভিনয় করেছেন। নায়িকা মাহি ৬৫ বছরের একজন নারীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে।

কিছু কিছু দর্শকের অভিমত, এমন ব্যতিক্রম কিছু বিষয় দরকার সিনেমায়। ওটা দেখতেই অনেকে সিনেমা হলে যান। অনেক দর্শক টানবে ‘রাজকুমার’- এ শাকিবের মা বৃদ্ধা মাহি। মাহি তার চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

ঈদের প্রথমদিন থেকেই দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। ২১২টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে সিনেমাটি।

প্রসঙ্গত. পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব ও কোর্টনি কফি। এছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell