বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

রাজধানীতে অভিযান- ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে অভিযান- ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে পুলিশ

ঢাকা প্রতিনিধি।।

মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত  (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১),  রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০),  ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)। এছাড়া  রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকুসহ পেশাদার দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

সোমবার (০৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,  রোববার (২ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

গ্রেপ্তাররা হলেন মো. তৈয়বুর মিয়া (২১) ও সানি আহমেদ সামির (২০)। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত রোববার (০২ মার্চ) রাত ৭ টা ৫০ মিনিটে বাড্ডা থানার উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তৈয়বুর ও সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell