বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
  • ১ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগ রায়েরবাজর বাসার সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যায় সে’

হাসপাতালে নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন বলেন, তাদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। পাঁচতলা বাসার পাঁচতলায় থাকেন তারা। বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলে মেয়ের মধ্যে বিন্তি বড়।

তিনি আরও বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। এর কিছুক্ষণ পর বাসার নিচে হৈ চৈ শুনে নিচে নেমে দেখি কে বা করা আমার মেয়ে বিন্তিকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে সেখান থেকে শিকদার মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সে মারা যায়।

হাসপাতালে বিন্তির মা নাদিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নাবিল নিচে নামে। কাঁচা তরকারী কিনে বোনকে বাসার নিচে দিয়ে মসজিদে চলে যায় নাবিল। হঠাৎ হৈ চৈ শুনে নিচে নেমে দেখি আমার মেয়েকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সেখানে স্থানীয় অনেকেই বলে বিন্তি বলছিল, সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।

তার মা আরও বলেন, তিন/চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে ডিস্টার্ব করতো বিন্তিকে।

একদিন আমি সিয়ামকে মোবাইলে বকাবকি করি। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলল। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসী চাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মেয়েটির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell