মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১১ জন গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- ঢাকার লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬), চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), নিষিদ্ধ ছাত্রলীগের হাজারীবাগ থানার সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯), মো. বিল্লাল হোসেন (১৯), মো. মিলন মৃধা (২৩), মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০), মো. শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬), নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতব্বর (২৮)।

হাজারীবাগ থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজারীবাগ থানার সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের ওপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন সদস্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করেন। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করে, অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

গ্রেফতার ১১জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell