মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাজধানীতে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুরের রাজৈর উপজেলার সিএনজি অটোরিকশাচালক মন্টু শেখের ছেলে।

পাপ্পু শেখকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাট জানান,পাপ্পু অটোরিকশাচালক। পরিবার নিয়ে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতেন।

তিনি জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পরে স্বজনরা স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্রাট বলেন, শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
নিহত পাপ্পুর বন্ধু মো. সানি জানান, কিছুদিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ গুলি করে থাকতে পারে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell