মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

রাজধানীতে জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ন ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৫, ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ন ছিনতাই

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে কয়েক ভরি স্বর্ন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সজল রাজবংশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সেকশন বেড়িবাঁধ এলাকায় এসে পৌঁছালে দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে সজলের বাম পায়ের হাঁটুতে একটি গুলি করে। পরে সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নেয়।

জয় রাজবংশী অভিযোগ করেন, ব্যাগে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। খবর পেয়ে আহত অবস্থায় সজলকে প্রথমে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell