রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে আ. লীগ নেতা ও কলেজছাত্রী নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২২, ৮:৫৯ পূর্বাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে আ. লীগ নেতা ও কলেজছাত্রী নিহত।

রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে জাহিদুল ইসলাম টিপু (৫৫) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও সামিয়া আফনান প্রীতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন ।

নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ছিলেন।  তিনি মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির পাঁচবারের সদস্যও ছিলেন এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি সংরক্ষিত ১-১১-১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর বলে জানা গেছে।  টিপুর এক ছেলে ও দুই মেয়ের জনক।

গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না জানান, জাহিদুল ইসলাম টিপুর বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। মতিঝিল এজিবি কলোনি থেকে নিজ প্রাইভেটকারে করে বাগিচার বাসায় যাচ্ছিলেন টিপু।  পথে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় এলে দুর্বৃত্তরা তাদের গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় তারা (টিপু ও চালক মুন্না) গুলিবিদ্ধ হন।

এদিকে নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া  জানান, প্রীতির বাসা শান্তিবাগ মগা হাজীর গলিতে। সুমাইয়ার বাসা তিলপাপাড়া। রাতে তারা দু’জন ঘুরতে বের হয়েছিলেন। সুমাইয়া তাকে রেলগেট থেকে রিসিভ করে রিকশায় করে তিলপাড়ায় তার বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে আমতলা মসজিদ এলাকায় হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন বলে জানান সুমাইয়া।

জানা গেছে, স্থানীয়রা গুলিবিদ্ধ ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আহত মুন্নাকে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

গুলিতে দু’জন নিহত ও একজন আহত হওয়ার তথ্য নগর সংবাদ কে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell