রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

রাজধানীতে ধর্ষণ ভয়াবহতা শ্বিকার হলেন গণমাধ্যম কর্মী -সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীতে ধর্ষণ ভয়াবহতা শ্বিকার হলেন গণমাধ্যম কর্মী -সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। সোমবার রাত ১টার দিকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার পল্ল­বী থানায় একটি মামলা হয়েছে।  আসামিরা হলো- এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন। অভিযোগে জানা গেছে, ওই নারী সাংবাদিক একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত। তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টেনম্যান্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে ওই নারী সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এ জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার উল্লি­খিত আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়। পল্ল­বী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান তাদের প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে বলেন,

জাতির বিবেকে আর কত বিষধর ছোবল সহ্য করা হবে! গণধর্ষনের শিকার নারী সংবাদকর্মীর লোমহর্ষক অমানবিক ঘটনায় আর কত স্ত্রী সন্তান ধর্ষিত হলে সরকার নড়েচড়ে আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর হবেন। ঘৃণ্য ধর্ষকদের শুধু গ্রেপ্তার নয়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell