মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় ৩ তিনজনের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় ৩ তিনজনের মৃত্যু

 

ঢাকা প্রতিনিধি।। রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এরা হলেন মুগদার দক্ষিণ মুগদাপাড়ার মিতু রানী দাস (২৮), খিলগাঁও মেরাদিয়ার আতাউর রহমান (৩৮) ও সবুজবাগ আহমেদবাগের আয়েশা বেগম (২৫)। বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুর সদর উপজেলার নাজির পাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে মিতু রানী দাস। দক্ষিণ মুগদাপাড়া নুরজাহান ভিলার চতুর্থ তলায় থাকতেন তিনি। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, মিতু রানীর স্বামী সঞ্জিত চন্দ্র দাস কুয়েত প্রবাসী। মিতু তার একমাত্র মেয়ে এবং শাশুড়ির সঙ্গে ওই বাসায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে তার শাশুড়ি তার মেয়েকে নিয়ে স্কুলে যান। এরপর ৮টার দিকে বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন মিতুকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মিতু। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা গেলেও এর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানান এসআই এনামুল করিম। এদিকে খিলগাঁও মেরাদিয়া ভূইয়াপাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয় আতাউরের মরদেহ। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ী গ্রামে। বাবার নাম সোবহান মোল্লা। পেশায় পিকআপ ভ্যান চালক তিনি। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, খবর বেলা ১১টার দিকে ভুইয়াপাড়ার বাসায় ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আতাউরের মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত আতাউরের ছেলে নাঈমুল ইসলাম জানান, ৩ দিন আগে তার বাবা এবং মায়ের সঙ্গে ঝগড়া হয়। তখন তার মাকে বাবা মারধর করেন। এজন্য গত পরশু দুপুরে মা-ছেলে বাসা থেকে গ্রামের বাড়িতে চলে যান। এরপর থেকে বাসায় একাই ছিলেন তার বাবা আতাউর। আজ সকালে তার মৃত্যু খবর শুনতে পান তারা। অপরদিকে, সবুজবাগের আহমেদাবাগ বাসা থেকে উদ্ধার হয় আয়েশা বেগমের মরদেহ। তার বাবার নাম বিল্লাল হোসেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার বাড়ি গ্রামে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, আজ ভোর ৪টার দিকে আহমেদাবাগের বাড়ির নিচতলায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell